এসআইআর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি মোড় নিল রাষ্ট্রপতির ‘অসম্মান’ বিতর্কে, যুযুধান দু’পক্ষ এগিয়ে দিচ্ছে আদিবাসী নেতৃত্বকে

0
এসআইআর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি মোড় নিল রাষ্ট্রপতির

এসআইআর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি মোড় নিল রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অসম্মান’ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। পাল্টা তৃণমূলও রাষ্ট্রপতিকে ‘রাজনৈতিক ভাবে ব্যবহার’ করার অভিযোগ তুলে আক্রমণ শানাচ্ছে।গত চার মাস রাজ্য রাজনীতি আবর্তিত হচ্ছিল এসআইআর কেন্দ্র করে। কিন্তু শনিবার থেকে আচমকাই তা মোড় নিয়েছে ভিন্ন খাতে। যে রাজনীতির সঙ্গে জুড়ে গিয়েছেন দেশের সাংবিধানিক প্রধান তথা রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অসম্মান’ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। পাল্টা তৃণমূলও রাষ্ট্রপতিকে ‘রাজনৈতিক ভাবে ব্যবহার’ করার অভিযোগ তুলে আক্রমণ শানাচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে, উভয় পক্ষই এই প্রশ্নে সামনে এগিয়ে দিচ্ছে দলের আদিবাসী নেতৃত্বকে। তৃণমূল যেমন বিরবাহা হাঁসদাকে ময়দানে নামিয়েছে, তেমনই বিজেপি নামিয়েছে খগেন মুর্মুকে।

তৃণমূলের হয়ে শনিবার সন্ধ্যায় শুরু অবশ্য করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন বিজেপির হয়ে প্রথম সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার পরে মাঠে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনই মোদীর পরে অমিত শাহ। শনিবার রাত থেকেই বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী সমাজমাধ্যমে আক্রমণ শুরু করেন তৃণমূলের বিরুদ্ধে। সেই হামলার যোগ দেন কার্যনির্বাহী সভাপতি নিতীন নবীন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

শনিবার বিরবাহার পরে রবিবার তৃণমূল ময়দানে নামিয়েছে প্রকাশ চিক বরাইক, বুলুচিক বরাইকদের। বিজেপি নামিয়েছে মালদহ উত্তরের সাংসদ খগেন এবং মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। অর্থাৎ, শুধু আদিবাসী নয়, পাশাপাশি এক মহিলার ‘অসম্মান’ নিয়েও সরব হচ্ছে বিজেপি।

এই বিরামহীন চাপানউতর একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। এসআইআর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি আপাতত মোড় নিয়েছে আদিবাসী ভোটের দিকে।

শুধু রাষ্ট্রপতির ‘অপমান’ নয়, দ্রৌপদীর সঙ্গে যে আচরণ রাজ্য সরকার করেছে, তা গোটা আদিবাসী সমাজের অপমান বলে দাবি করতে শুরু করেছে বিজেপি। দলের জনজাতি মোর্চাকেও রাস্তায় নামিয়ে দিয়েছে পদ্মশিবির। একাধিক জেলায় আদিবাসী প্রধান এলাকাগুলিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং অবরোধ করে বিক্ষোভ চলেছে রবিবার। বিজেপির দাবি, ‘স্বতঃস্ফূর্ত ভাবে’ জনজাতি সমাজ ওই বিক্ষোভ শুরু করেছে। তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, জনজাতি মোর্চা শনিবার রাত থেকেই সক্রিয় হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি তথা সাংসদ খগেন প্রত্যেকটি আদিবাসী প্রধান এলাকায় যোগাযোগ করেছেন। অবিলম্বে বিক্ষোভ দেখাতে পথে নামতে নির্দেশও দিয়েছেন।

আবার ধর্মতলায় মমতার ধর্নামঞ্চ থেকে রায়দিঘিতে অভিষেকের সভামঞ্চে পুরনো ছবি দেখিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন মোদী স্বয়ং। ছবিতে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী দাঁড়িয়ে রয়েছেন। তাঁর সামনে একটি চেয়ারে বসে রয়েছেন মোদী। পাশাপাশিই তৃণমূলের নেতারা বক্তৃতায় জুড়ে দিচ্ছেন রামমন্দির উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না-জানানোর প্রসঙ্গও।

এসআইআর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি মোড় নিল রাষ্ট্রপতির
এসআইআর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি মোড় নিল রাষ্ট্রপতির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed