দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক ‘গৃহবন্দি’ মমতা! পুলিশ ভ্যানে বসে বার্তা দিলেন, ‘দেশ বাঁচান, গণতন্ত্র বাঁচান’
কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, নেত্রী মমতা কর্মসূচিতে যোগ দিতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। তাই দিল্লিতে বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তিনি।
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা কর্মসূচিতে যোগ দিতে চেয়ে বাধা পান বলে অভিযোগ। তার পরে দিল্লিতে সাউথ অ্যাভিনিউয়ের বাড়ির সামনেই শনিবার সকালে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁকে আটক করল পুলিশ। তুলে নিয়ে গেল প্রিজ়ন ভ্যানে। সঙ্গে আটক করা হল দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, সাকেত গোখলেকে। প্রিজ়ন ভ্যানে বসেই নেত্রীর বার্তা, ‘‘দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান।’’

