চোরবাগানে কী ভাবে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হল? ১৯ মৃত্যুর পর ভবানী ভবনে উচ্চপর্যায়ের বৈঠকে শুভেন্দু, রয়েছেন ডিজি

0

শনিবার চোরাবাগানে ঠিক কী কারণে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। দুর্ঘটনার পর থেকেই প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, সময় মতো পুলিশকর্মীরা বা অন্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোননিচোরবাগানের বিপর্যয়ের পর রবিবার ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত-সহ অন্য আধিকারিকেরা। শনিবার রাতের দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীদের অনেকেই। ক্ষুদ্ধ এলাকাবাসীদের কেউ কেউ বলছেন, ঘটনার সময় তাঁরা পুলিশকর্মীদের দেখতেই পাননি সেখানে। এই অবস্থায় রবিবার দুপুরে ভবানী ভবনে মুখ্যমন্ত্রীর এই বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

শনিবার চোরাবাগানে ঠিক কী কারণে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বৃষ্টির কারণে ধাক্কাধাক্কি করে মণ্ডপে আশ্রয়ের চেষ্টা করছিলেন দর্শনার্থীরা। সেই সময়েই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে দাবি একাংশের। দুর্ঘটনার পর থেকেই প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, সময় মতো পুলিশকর্মীরা বা অন্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোননি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার রাতেই স্পষ্ট করে দেন, দুর্ঘটনায় জড়িত বলে ধরা পড়লে কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই ফুটেজে কারও গাফিলতি দেখা গেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবারের ওই ঘটনা কী ভাবে ঘটল, সিসি ক্যামেরার ফুটেজে কী কী উঠে এসেছে, সেখানে কর্তব্যরত পুলিশকর্মী এবং বেসরকারি নিরপত্তাকর্মীরাই বা তখন কী করছিলেন— সে সব বিষয়ে আলোচনা হতে পারে এ দিনের বৈঠকে। উল্লেখ্য, গত রাত থেকেই চোরবাগানের উদ্যোক্তাদের ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করে। সকালে জানা যায়, ঘটনায় পুজো কমিটির দুই কর্তা-সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং কমিটির সহসভাপতি শান্তনু দুবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed