এসআইআরের প্রতিবাদে ধর্নায় মমতা। কী পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। কাল বিশ্বকাপের ফাইনাল। আর কী কী
এসআইআরের প্রতিবাদে ধর্নায় মমতা
এসআইআরের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ’ এবং রাজ্যের বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের ‘চক্রান্তের’ বিরুদ্ধে শুক্রবার থেকে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে শুক্রবার থেকে শুরু হয়েছে ওই কর্মসূচি।এসআইআরের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ’ এবং রাজ্যের বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের ‘চক্রান্তের’ বিরুদ্ধে শুক্রবার থেকে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে শুক্রবার থেকে শুরু হয়েছে ওই কর্মসূচি। প্রথম দিনে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের মন্ত্রী, দলীয় সাংসদ, বিধায়করা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ছিলেন। তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্না চলবে। শুক্রবার রাত ৮টার পরে মঞ্চের আলো নিবিয়ে দেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে আবার তিনি ধর্নামঞ্চে থাকবেন। নজর থাকবে সে দিকে।

