ঘটনাচক্রে বিরাটি রেল স্টেশন সংলগ্ন এলাকায় গত নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ছোট-বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। ২৯ নভেম্বর বিরাটির মধ্য নীলাচলে রেললাইনের নিকটবর্তী এলাকায় আগুনের গ্রাসে বাসস্থান ও দোকান মিলিয়ে ছয়টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছিল।