ভবানী ভবনে অভিষেক, আদালতের নির্দেশ মেনে সময়ের আগেই হাজিরা, জিজ্ঞাসাবাদ চলছে
নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর গাড়ি সিআইডি দফতরে পৌঁছেছে। বাইরে কোনও মন্তব্য করতে চাননি অভিষেক। সরাসরি দফতরে ঢুকে গিয়েছেন।নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর গাড়ি সিআইডি দফতরে পৌঁছেছে। বাইরে কোনও মন্তব্য করতে চাননি অভিষেক। প্রথমে সরাসরি দফতরে ঢুকে গিয়েছিলেন। পরে বেরিয়ে আবার যান প্রধান ফটকের দিকে। সেখানে উপস্থিতির নথিতে তাঁকে সই করতে হয়। তার পর আবার দফতরে প্রবেশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামে। তার পর সেখান থেকে সরাসরি তিনি যান কালীঘাটের বাড়িতে। বিকেল পৌনে ৬টা নাগাদ অভিষেক আবার বাড়ি থেকে বেরোন এবং সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে যান।
