সারা সপ্তাহ ধরে বৃষ্টি চলবে দক্ষিণের ছয় জেলায়! সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়, কবে কবে ভিজতে পারে কলকাতা?
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে দেশে বর্ষা প্রবেশ করেছে। কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সাধারণ সময় ১ জুন। এ বার নির্ধারিত সময়ের চেয়ে তিন দিন দেরিতে বর্ষা ঢুকল দেশের মূল ভূখণ্ডেক্রবার ভোর থেকে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। তার ফলে কিছু কিছু রাস্তায় জলও জমে গিয়েছে। ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক ভাবে কিছুটা রেহাই মিলেছে এই ঝড়বৃষ্টির কারণে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় সারা সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।শুক্রবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা সাত দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
