বিধাননগরও খোয়াল তৃণমূল! মেয়র কৃষ্ণার ইস্তফা, রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই আর নিয়ন্ত্রণে ছিল না পুরসভা

0

মেয়র হিসাবে আরও প্রায় আট মাসের মেয়াদ বাকি ছিল কৃষ্ণার। ২০১৯ থেকে ২০২২, তার পর ২০২২ থেকে ২০২৬-এর ৪ জুন পর্যন্ত দু’দফায় বিধাননগরের মেয়র পদে ছিলেন কৃষ্ণা।ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ফলে কলকাতা লাগোয়া এই পুরনিগমের নিয়ন্ত্রণও হাতছাড়া হল তৃণমূলের। বৃহস্পতিবার দুপুরে বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে ইস্তফাপত্র তুলে দেন কৃষ্ণা। জানা গিয়েছে, রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের সচিবের কাছেও পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন কৃষ্ণা।

মেয়র হিসাবে আরও প্রায় আট মাসের মেয়াদ বাকি ছিল কৃষ্ণার। ২০১৯ থেকে ২০২২, তার পর ২০২২ থেকে ২০২৬-এর ৪ জুন পর্যন্ত দু’দফায় বিধাননগরের মেয়র পদে ছিলেন কৃষ্ণা। ২০১৯-এর আগে বিধাননগরের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। তার পর সব্যসাচীকে সরিয়ে কৃষ্ণাকে মেয়র পদে নিয়ে আসে তৃণমূল। সব্যসাচী বর্তমানে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান।

বৃহস্পতিবার নিজের দফতর থেকে বেরোনোর সময় কৃষ্ণা বলেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।” মেয়র হিসাবে কাজ করতে কোনও অসুবিধা বা বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed