অভিষেককে ভর্তি করার জন্য চাপ দেন মমতা, রাজি না-হওয়ায় হাসপাতালের সিইও-কে আঙুল তুলে শাসানি! প্রকাশ্যে ভিডিয়ো

0

শনিবার রাতে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ৫৭ মিনিট অভিষেকেরা ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, একটি বিশেষ সুইটে অভিষেককে ভর্তি করাতে চেয়েছিলেন মমতা। কিন্তু সেই সুইট তখন ফাঁকা ছিল না।সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করেও শনিবার শহরের কোনও হাসপাতালে ভর্তি করাতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারের একটি হাসপাতালে। পরে সেখানে চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে মমতারা অভিষেককে নিয়ে যান মিন্টো পার্কের কাছে অন্য এক হাসপাতালে। সেখানে পরীক্ষানিরীক্ষা হয়েছে, কিন্তু অভিষেককে ভর্তি করানো হয়নি। চিকিৎসকেরা ভর্তি করানোর মতো আঘাত রয়েছে বলে মনে করেননি। এর পর হাসপাতালেই ক্ষোভ উগরে দেন মমতা। হাসপাতালের সিইও-র দিকে আঙুল উঁচিয়ে ধমক দিতে দেখা গিয়েছে তাঁকে। প্রকাশ্যে হুমকিও দিয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র বলছে, ভর্তি করানোর মতো কোনও আঘাত ছিল না বলেই অভিষেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।মিন্টো পার্কের কাছের সেই হাসপাতালের ভিতরে সিইও-কে মমতার শাসানির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চিৎকার করে সিইও-কে ভর্ৎসনা করছেন মমতা। বলছেন, ‘‘সরি মিস্টার ট্যান্ডন। আপনি ভুল করেছেন। মনে রাখবেন, আমরা আপনার জন্য কী কী করেছি, কী সাহায্য করেছি। ভগবান আপনাকে ক্ষমা করবে না।’’ সে সময় অভিষেককে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সামনে ছিলেন তাঁর পরিবারের লোকজন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। সিইও-র দিকে আঙুল তুলে মমতা বলেন, ‘‘পুলিশ-প্রশাসনের কাছে মাথা নত করে আপনি একটা রোগীর চিকিৎসা করলেন না! লজ্জা হওয়া উচিত। ছি! এই অহংকার সকলে মনে রাখবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed