প্রথম দফায় কারা দেবেন ভোট? ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া নাম বুধের মধ্যেই পাবে দলগুলি, ১৬ জেলায় এখন ‘সায়লেন্স পিরিয়ড’

0

২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে।

मध्य प्रदेश के 10 जिलों में भीषण गर्मी का अलर्ट, रातों को भी नहीं मिलेगा सुकून, गर्म हवाओं का जोर

রাজ্যে প্রথম দফার ভোট কারা দিতে পারবেন, তা স্পষ্ট হয়ে যাবে মঙ্গলবার রাতের মধ্যেই। কমিশন সূত্রে খবর, ট্রাইবুনালে নিষ্পত্তি হয়ে যাওয়া ভোটারদের নাম বুধবারের মধ্যে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে পাঠিয়ে দেওয়া হবে হবে। বিধানসভা এবং বুথ অনুযায়ী তালিকা দেওয়া হবে। ওই তালিকায় যাঁরা ভোট দিতে পারবেন, তাঁদের নাম থাকবে। সেই সঙ্গে যাঁদের নাম ট্রাইবুনাল বাতিল করবে, তাঁদের নামও থাকবে। ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট। তার ৪৮ ঘণ্টা আগে, মঙ্গলবার বিকেল ৪টে থেকে ওই জেলাগুলিতে শুরু হয়ে গেল ‘সায়লেন্স পিরিয়ড’।

সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে জানিয়েছে, প্রথম দফার ১৫২টি আসনে (২৩ এপ্রিল) ভোট হওয়ার আগে ২১ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত বাদ পড়া যে ভোটারদের আবেদন স্বীকৃতি পাবে, তাঁদের সর্বশেষ ভোটার তালিকায় নাম উঠবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল বলেন, “ট্রাইবুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁদের নাম আমরা ভোটার তালিকায় তুলে দেব।’’ প্রথম দফায় কারা ভোট দিতে পারবেন, তা জানা যাবে মঙ্গলবার রাতের মধ্যেই।

প্রথম দফায় যে আসনগুলিতে ভোট রয়েছে, সেগুলিতে এসআইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৯৮ লক্ষ ১৪ হাজার ৮০১। সেখানে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৩৬ লক্ষ ৫৮ হাজার ৫১৭। নিষ্পত্তির পরে শেষ পাওয়া পরিসংখ্যান অনুসারে, ওই আসনগুলিতে ভোটারের সংখ্যা হল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। বিবেচনাধীনের তালিকায় থাকা যে ভোটারদের নাম বিচারকদের নির্দেশে ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন। এ বার ট্রাইবুনাল সেই ভোটারদের আবেদন মঙ্গলবার রাতের মধ্যেই নিষ্পত্তি করবে। তার পরে যে ভোটারের ভোটদানে ছাড়পত্র পাবেন, তাঁদের নামও জুড়বে তালিকায়।

প্রথম দফায় কারা দেবেন ভোট? ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া নাম বুধের মধ্যেই পাবে দলগুলি, ১৬ জেলায় এখন ‘সায়লেন্স পিরিয়ড’
প্রথম দফায় কারা দেবেন ভোট? ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া নাম বুধের মধ্যেই পাবে দলগুলি, ১৬ জেলায় এখন ‘সায়লেন্স পিরিয়ড’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *