ওরা চাকরি ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা বলে নিয়েছি’! আই-প্যাকের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মমতা
ওরা চাকরি ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা বলে নিয়েছি’! আই-প্যাকের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মমতা

তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইন আমি করে দিয়েছিলাম
তারকেশ্বর-বিষ্ণুপুর রেললাইন আমি করে দিয়েছিলাম। বিষ্ণুপুর পর্যন্ত রেল আমি চালিয়েও দিয়ে গিয়েছিলাম। তোমাদের এইটুকু করতে ১২ বছর লেগে গেল। আর তুমি আমাদের ১৫ বছর দেখাচ্ছ? তুমি সাড়ে ১৪ বছরেই আমাদের সব কাজ বন্ধ করে দিয়েছ। অ্যান্টিকলিসন ডিভাইস আমি করে দিয়েছিলাম বলে অ্যাকসিডেন্ট থেকে বাঁচছে। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম। মুম্বই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম। কলকাতার যত মেট্রোরেল আমি করে দিয়েছিলাম। বাংলাকে রেলে ঢেলে সাজানো, ২ লক্ষ কোটি টাকার উপরে দিয়েছিলাম।
সিঙ্গুরের জন্য আমি ২৬ দিন অনশন করেছিলাম
সিঙ্গুরের জন্য আমি ২৬ দিন অনশন করেছিলাম। কৃষকদের জমি রক্ষা করার জন্য লড়াই করেছিলাম। কৃষিজমি জোর করে দখল হবে না, আমাদের আন্দোলনের ফলে, এই বিল পাশ করিয়েছিলাম। সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে চাষিদের ফিরিয়ে দিয়েছিলাম।
ডিলিমিটেশন কেন আটকেছি, বেশ করেছি
ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করব, হাজার বার করব। মহিলা বিল পাশ হয়ে গেছে। বলুন নোটিফিকেশন করতে। সামনে মহিলা, পেছনে ময়লা। আবার জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন! কত বড় নেতা!
