দেবাশিসের শাশুড়ির বাড়িতেও আয়কর হানা! ভোর ৫টায় থেকে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের বাড়িতে

0
দেবাশিসের শাশুড়ির বাড়িতেও আয়কর হানা! ভোর ৫টায় থেকে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের বাড়িতে

দেবাশিসের শাশুড়ির বাড়িতেও আয়কর হানা! ভোর ৫টায় থেকে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের বাড়িতে

দেবাশিসের শাশুড়ির বাড়িতেও আয়কর হানা! ভোর ৫টায় থেকে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের বাড়িতে

এ বার আয়কর হানা রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে। শুক্রবার ভোর ৫টা থেকে আয়কর দফতরের আধিকারিকেরা তল্লাশি শুরু করেন কলকাতার মনোহরপুকুর রোডে তৃণমূল নেতার বাড়িতে। সেই অভিযান এখনও চলছে। দেবাশিস বাড়িতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযান চলছে তাঁর নির্বাচনী কার্যালয়েও।

আয়কর তল্লাশি চলাকালীন স্বতঃপ্রণোদিত হয়ে এক আইনজীবী বিধায়কের বাড়ির চত্বরে পৌঁছোন। তিনি ভিতরে প্রবেশ করতে চান। ‘গাইডলাইন’ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তিনি। যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁকে ভিতরে প্রবেশ করতে দেননি। গেটের বাইরে থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাঁকে।

বর্তমানে তাঁর বাড়ির কাছাকাছি স্থানীয় লোকজনেরা রয়েছেন। তবে বিশেষ ভিড় নেই বাড়ির সামনে। একই দৃশ্য নির্বাচনী কার্যালয়ের সামনেও। বাড়ির অদূরে ত্রিধারা ক্লাবের আশপাশেও কিছু লোকজন রয়েছেন।

কী কারণে দেবাশিসের বাড়িতে শুক্রবার আয়কর দফতর হানা দিয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে সম্প্রতি অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে রাসবিহারীর বিদায়ী বিধায়ককে। জমি দখল সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি।

রাসবিহারী কেন্দ্রে এ বার দেবাশিসের বিপরীতে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। এই আসনে এ বার ভাল ফল হবে বলে আশা করছে বিজেপি। এরই মধ্যে শুক্রবার ভোরে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় সকালের দিকে। তল্লাশির খবর পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশও।

মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়ির অদূরেই রয়েছে তাঁর নির্বাচনী কার্যালয়। এই দুই জায়গাতেই তল্লাশি চলছে। পাশাপাশি মতিলাল নেহরু রোডে দেবাশিসের একটি পার্টি অফিসও রয়েছে। সেখানেও হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। এই পার্টি অফিসটি ঘিরেই বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

মতিলাল নেহরু রোডের ওই পার্টি অফিসটির উপরের বোর্ডে দেবাশিস কুমারের নাম লেখা রয়েছে। এটি দেবাশিস কুমারের ওয়ার্ডের মধ্যে হলেও বিধানসভা কেন্দ্র হিসাবে পড়ে বালিগঞ্জের মধ্যে। তৃণমূলের কর্মীদের দাবি, এই পার্টি অফিস থেকেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। পার্টি অফিসে তল্লাশির খবর পেয়েই তৃণমূলের কর্মীরা জড়ো হন সেখানে। বিজেপি প্রার্থী স্বপনের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীরা ‘ফাইল চুরি’র অভিযোগ তুলতে থাকেন সেখানে। স্লোগান ওঠে, “ফাইল চুরি হচ্ছে কেন স্বপন দাশগুপ্ত জবাব দাও”!বর্তমানে সেই পার্টি অফিসের গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। ভিতরে রয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা। পরিস্থিতি সামলাতে পার্টি অফিসটির দেখভালের দায়িত্বে যিনি রয়েছেন, তাঁকেও ভিতরে ডেকেছেন আধিকারিকেরা। বাইরে তৃণমূলের বিক্ষোভরত কর্মীদের মধ্যে একজন বলেন, “না জানিয়ে তালা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। এখানে আমাদের বিএলএ-দের সমস্ত ফাইল আছে। এজেন্টদের ফাইল আছে। সমস্ত ফাইল কপি করা হচ্ছিল। প্রতিটি ফাইল চুরি করে বিরোধী পক্ষের প্রার্থীর হাতে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত। আমরা এলাকার লোকেরা এসে ধরেছি। তার পরে এখন আমাদের (ভিতরের পরিস্থিতি) দেখানোর জন্য ডেকেছে।” পরে সেই পার্টি অফিসে প্রয়োজনীয় তল্লাশির পরে সেখান থেকে বেরিয়ে যান আয়কর আধিকারিকেরা।

বস্তুত, এপ্রিলের শুরু থেকে এখনও পর্যন্ত অন্তত তিন বার ইডি তলব করে তৃণমূল নেতাকে। প্রথমে ১ এপ্রিল, তার পরে ৩ এপ্রিল এবং ৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডাকা হয় তাঁকে। ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন দেবাশিস। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অবশ্য বিশেষ কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেছিলেন, যা বলার দলই বলবে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের যে কোনও প্রভাব নির্বাচনে পড়বে না, সে বিষয়ে আত্মবিশ্বাসী বিধায়ক।

ঘটনাচক্রে, বৃহস্পতিবারই আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেফতারির সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে সাবধান করে দিয়ে তিনি বলেছিলেন, “কখন কাকে গ্রেফতার করবে, সব নির্দেশ দিয়েছে।” গত রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় গিয়েও তিনি বলেন, “অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে।”

দেবাশিসের শাশুড়ির বাড়িতেও আয়কর হানা! ভোর ৫টায় থেকে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের বাড়িতে
দেবাশিসের শাশুড়ির বাড়িতেও আয়কর হানা! ভোর ৫টায় থেকে তল্লাশি চলছে তৃণমূল বিধায়কের বাড়িতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed