২০ বছর বিরোধী আসনে বসে থাকব, তবু বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া দলের সঙ্গে হাত মেলাব না: হুমায়ুন প্রসঙ্গে শাহ

0
২০ বছর বিরোধী আসনে বসে থাকব, তবু বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া দলের সঙ্গে হাত মেলাব না: হুমায়ুন প্রসঙ্গে শাহ

২০ বছর বিরোধী আসনে বসে থাকব, তবু বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া দলের সঙ্গে হাত মেলাব না: হুমায়ুন প্রসঙ্গে শাহ

শুক্রবার দলের ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান থেকে হুমায়ুন কবীর-বিতর্কে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি, ভিডিয়োটি বানানো। মমতাকেও কটাক্ষ করেছেন তিনি।বিজেপি আগামী ২০ বছর বিরোধী দলের আসনে বসবে, তবু এমন কোনও দলের সঙ্গে হাত মেলাবে না যারা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চায়। শুক্রবার দলের ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান থেকে হুমায়ুন কবীর-বিতর্কে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির ‘সংকল্পপত্র’ পাঠ করেন তিনি। হুমায়ুনের দলের সঙ্গে বিজেপির ‘আঁতাঁত’ প্রসঙ্গে তৃণমূলের আনা অভিযোগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। শাহ সেই অভিযোগ উড়়িয়ে দিয়েছেন। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।গত বৃহস্পতিবার তৃণমূল একটি সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’-এর অভিযোগ তোলে। ফাঁস করা হয় হুমায়ুনের ‘গোপন কথা’। ১৯ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল দাবি করে, বিজেপির কাছে এক হাজার কোটি টাকা চেয়েছেন হুমায়ুন। তার মধ্যে ২০০ কোটি টাকা অবিলম্বে দেওয়ার কথা বলেছেন। বিনিময়ে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীকে পূর্ণ সমর্থনের আশ্বাসও ভিডিয়োতে দিতে দেখা গিয়েছে হুমায়ুনকে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পর হুমায়ুন নিজস্ব দল তৈরি করে বিধানসভা ভোটে লড়ছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের দেওয়া ভিডিয়োটি এআই-এর সাহায্যে বানানো। অভিযোগ প্রমাণ করতে না-পারলে শাসকদলের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।হুমায়ুন মুর্শিদাবাদে বাবরি

মসজিদ তৈরি করতে উদ্যোগী হয়েছেন। তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহ বলেন, ‘‘মমতাজির ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনও ধারণা নেই। উনি এমন ২০০০টি ভিডিয়ো বানাতে পারেন। কিন্তু হুমায়ুন কবীর আর বিজেপি আদর্শগত ভাবে উত্তরমেরু এবং দক্ষিণমেরু। আমাদের মধ্যে কখনও বোঝাপড়া হতে পারে না। যারা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করতে চায়, তাদের সঙ্গে হাত মেলানোর চেয়ে ২০ বছর বিরোধী আসনে বসা আমাদের কাছে শ্রেয়।’’তৃণমূল যে ভিডিয়োটি প্রকাশ করেছে, সেখানে ১৯ ডিসেম্বরের তারিখ রয়েছে। হুমায়ুন এবং তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টিকে ভোটের মুখে অস্বস্তিতে ফেলেছে ওই ভিডিয়ো। এ রাজ্যের বিধানসভা ভোটে হুমায়ুনের সঙ্গে জোট করেছিল আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। শুক্রবার সকালে বিবৃতি দিয়ে তারা হুমায়ুনদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে। জানিয়ে দিয়েছে, ‘‘মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। আজ থেকে মিম হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।’’ এ বার সেই বিতর্কে বিজেপির তরফে শাহও জবাব দিয়ে দিলেন।

২০ বছর বিরোধী আসনে বসে থাকব, তবু বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া দলের সঙ্গে হাত মেলাব না: হুমায়ুন প্রসঙ্গে শাহ
২০ বছর বিরোধী আসনে বসে থাকব, তবু বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া দলের সঙ্গে হাত মেলাব না: হুমায়ুন প্রসঙ্গে শাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed