আমার ধারণা উৎসবের ঘনিষ্ঠেরাই ওকে দিয়ে এমনটা করাচ্ছে’, নিখোঁজ পরিচালকের স্ত্রী আর কী জানালেন?

0
‘আমার ধারণা উৎসবের ঘনিষ্ঠেরাই ওকে দিয়ে এমনটা করাচ্ছে’, নিখোঁজ পরিচালকের স্ত্রী আর কী জানালেন?

‘আমার ধারণা উৎসবের ঘনিষ্ঠেরাই ওকে দিয়ে এমনটা করাচ্ছে’, নিখোঁজ পরিচালকের স্ত্রী আর কী জানালেন?

এখনও পর্যন্ত কিছু জানতে পারেননি মৌপিয়া। তাঁর ধারণা, পরিচালককে লুকিয়ে রেখেছেন তাঁরই ঘনিষ্ঠেরা।

প্রায় এক সপ্তাহ হতে চলল খোঁজ পাওয়া যাচ্ছে না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। আনন্দপুর থানা থেকে লালবাজার— স্বামীকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। নতুন কি কোনও পদক্ষেপ করলেন তিনি? পুলিশের তরফেই বা কী জানানো হল তাঁকে?

এখনও পর্যন্ত কিছু জানতে পারেননি মৌপিয়া। তিনি বললেন, “বুঝতে পারছি না কিছু। আমার দিকেই আঙুল তোলা হচ্ছে। আমার মনে হচ্ছে, উৎসবের ঘনিষ্ঠ বন্ধুরাই ওকে লুকিয়ে রেখেছে। আমার নামে ভুল খবর ছড়াচ্ছে। ব্যাঙ্কেও যাওয়া হয়েছে। সেখানে কী দেখেছে, সেই তথ্যও আমাকে জানানো হয়নি। ইন্ডাস্ট্রির অনেকেই বলে বেড়াচ্ছেন অনেক কথা।”

উৎসবের স্ত্রীর উদ্বেগ, চারিদিকে এমন তথ্য ছড়িয়ে পড়লে মূল ঘটনাই চাপা পড়ে যাবে। উৎসবের স্ত্রী বলেন, “আমি সত্যিই জানি না ঠিক কী ঘটছে। আমার তো মনে হচ্ছে ওকে দিয়ে এটা কেউ করিয়েছে। জানি না, ওর সঙ্গে কে আছে? এর বাইরে আমার কাছে সঠিক কিছু জানা নেই।”

উৎসব যে দিন বাড়ি ফেরেননি সেই দিনই পুলিশে অভিযোগ জানান পরিচালকের স্ত্রী। মৌপিয়া জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি পুলিশের তরফে। ফলে চারিদিকে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লে তদন্তে প্রভাব পড়তে পারে। তাই উৎসবের স্ত্রী অনুরোধ করছেন যাতে কোনও ভাবে ভুল তথ্য না ছড়ানো হয়।

‘আমার ধারণা উৎসবের ঘনিষ্ঠেরাই ওকে দিয়ে এমনটা করাচ্ছে’, নিখোঁজ পরিচালকের স্ত্রী আর কী জানালেন?
‘আমার ধারণা উৎসবের ঘনিষ্ঠেরাই ওকে দিয়ে এমনটা করাচ্ছে’, নিখোঁজ পরিচালকের স্ত্রী আর কী জানালেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed