এসআইআরের জন্য ট্রাইবুনাল গঠন, ২৩ জেলার জন্য নিযুক্ত ১৯ জন প্রাক্তন বিচারপতি, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নির্বাচন কমিশন

0

ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি।রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হল। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি।যদি কোনও ভোটারের নাম তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা এই যাবে এই ট্রাইবুনালে। সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে আপিল করা যাবে। দু’টি উপায়ে আপিল করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে। ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনেও আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed