শর্তসাপেক্ষে অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাই কোর্ট! ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে পাসপোর্ট জমা করার নির্দেশ
আদালতের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে। যদি নোটিসে সাড়া না দেন, বিষয়টি আদালতের নজরে আনতে পারবে পুলিশ। আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না অরূপ।রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ অগস্ট পর্যন্ত ওই রক্ষাকবচ বহাল থাকবে। তবে শর্তসাপেক্ষে প্রাক্তন মন্ত্রীকে এই রক্ষাকবচ দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যাবে। ভবিষ্যতে পুলিশ কোনও নোটিস দিলে মামলাকারীকে যেতে হবে। তবে সে ক্ষেত্রে হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে মামলাকারীকে নোটিস দিয়ে জানাতে হবে পুলিশকে।
