জনতার দরবার
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা শুনতে এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুরু করলেন “জনতার দরবার” কর্মসূচি।
এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের নাগরিকরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রয়োজনের কথা জানাতে পারবেন।
প্রতি সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত সল্টলেক বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই “জনতার দরবার”।
সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
