প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। পশ্চিম এশিয়ায় অস্থিরতা। রাজ্যে ঝড়বৃষ্টি। আর কী কী নজরে
প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে
তৃণমূল সূত্রে খবর, শাসকদলের তরফে ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থিতালিকা ঘোষণা করতে পারেন।নীলবাড়ির লড়াইয়ে প্রথম পদক্ষেপ হিসাবে বামফ্রন্ট এবং বিজেপির তরফে অর্ধেকের বেশি আসনে প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে। আজ এই লড়াইয়ে প্রার্থিতালিকা ঘোষণা করতে পারে শাসকদল তৃণমূল। প্রথম পর্যায়ে বিজেপি ১৪৪ আসনে এবং বামফ্রন্ট ১৯২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তৃণমূল সূত্রে খবর, শাসকদলের তরফে ২৯৪ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থিতালিকা ঘোষণা করতে পারেন। এই সাংবাদিক বৈঠকে থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

