রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা? বিজেপির কথায় ভোটের সময় এসে রাজনীতি করবেন না’, মুর্মুর অনুযোগ নিয়ে মঞ্চে মুখর মমতা

0
রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা? বিজেপির কথায় ভোটের সময় এসে রাজনীতি করবেন না’, মুর্মুর অনুযোগ নিয়ে মঞ্চে মুখর মমতা

রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা? বিজেপির কথায় ভোটের সময় এসে রাজনীতি করবেন না’, মুর্মুর অনুযোগ নিয়ে মঞ্চে মুখর মমতা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুযোগ করেছেন, বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে মানুষকে যেতে বাধা দেওয়া হয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী জানান, তাঁরা ওই অনুষ্ঠান বা কর্মসূচি সম্পর্কে জানতেনই না।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপিকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, শনিবার তাঁকে এবং তাঁর সরকার প্রসঙ্গে রাষ্ট্রপতি যে যে কথা বলেছেন, তার নেপথ্যে রয়েছে বিজেপি। তাদের ‘পরামর্শ’ মতো রাজ্যে বিধানসভা ভোটের সময় এসে এমন কথা বলেছেন রাষ্ট্রপতি। মমতার কথায়, ‘‘আমার বলতে লজ্জা করছে। মাননীয়া রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে! বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে!’’ তিনি এ-ও অভিযোগ করেন, রাজ্যে ‘রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা নিয়ে আগেই গান গেয়ে রাখা হচ্ছে’।

শনিবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করে ‘খেদ’ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘‘মমতাদির আমার উপর কী রাগ জানি না…।’’ পাশাপাশি, পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ মমতার সরকারের প্রকল্পের সুবিধা পায় কি না, তা নিয়েও সন্দেহপ্রকাশ করেন তিনি।

তৃণমূলের তরফে শনিবার বিকেলে বিবৃতি দিয়ে জানানো হয়, আদিবাসী সমাজের জন্য মমতার সরকার কী কী বিষয়ে উদ্যোগ হয়েছে। কত আর্থিক বরাদ্দ এবং সহায়তা দিয়েছে, তা বিশদে তুলে ধরা হয়। সন্ধ্যায় ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘আই অ্যাম সরি ম্যাডাম। আই হ্যাভ গ্রেট রিগার্ডস ফর ইউ। বাট ইউ আর ট্র্যাপড বাই দ্য বিজেপি’স পলিসি (মাননীয়া আমি দুঃখিত। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা। কিন্তু আপনি বিজেপির নীতির ফাঁদে পড়েছেন)।’’

রাষ্ট্রপতি অনুযোগ করেছেন, বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে মানুষকে যেতে বাধা দেওয়া হয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী জানান, তাঁরা ওই অনুষ্ঠান বা কর্মসূচি সম্পর্কে জানতেনই না। মমতার কথায়, ‘‘আপনি কবে আসবেন, কবে যাবেন, সেই ইনফর্মেশন (তথ্য) আমরা পাই। সেই মতো চেষ্টা করি প্রস্তুতি নেওয়ার। কিন্তু রেগুলার যদি… কোনও দিন ‘এ’ আসছেন, কোনও দিন ‘বি’, কোনও দিন ‘সি’ আসেন, আমাদের কী কাজকর্ম নেই নাকি! সারা দিন আপনাদের লেজুড় হয়ে ঘুরে বেড়াব? না কি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য?’’ তিনি আরও বলেন, ‘‘বছরে এক বার আসুন না, আপনাকে ‘রিসিভ’ করব। বছরে যদি পঞ্চাশ বার আসেন, আমার টাইম আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআরের জন্য ধর্নায় আছি। আপনার মিটিংয়ে যাব কী করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর প্রায়োরিটি অফ বিজেপি। মাই প্রায়োরিটি ইজ পাবলিক। কোন সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি-ই জানি না।’’

শুধু তাই নয়, মণিপুরের হিংসা প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, মণিপুরকাণ্ডে কোনও বিবৃতি দেননি রাষ্ট্রপতি। তাঁর মতে, তখনও হয়তো বিজেপি তাঁকে ‘বারণ করেছিল’! পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্যগুলিতে আদিবাসীদের উপর আক্রমণ হলে বিবৃতি মেলে না। পশ্চিমবঙ্গকে ‘টার্গেট’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতির উদ্দেশে তিনি এ-ও বলেন, ‘‘বিজেপির পরামর্শে বিধানসভা ভোটের সময় রাজনীতি করবেন না। এসআইআর নিয়ে একটাও কথা বললেন না তো? কত আদিবাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই খবর রেখেছেন? খোঁজ নিয়ে নিন, আমরা আদিবাসীদের জন্য কী কী করেছি। অন্য রাজ্য কী করেছে।’’র পর অলচিকি লিপি থেকে জয় জোহার প্রকল্প-সহ রাজ্যের নানা প্রকল্প এবং আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য দেওয়া অনুদানের তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘টাকার জন্য বিয়ে না-হলে, সেই ব্যবস্থাও সরকার করে।’’ এগুলো নিয়ে রাষ্ট্রপতির কাছে তথ্য না-থাকলে তিনি যেন তা সংগ্রহ করে নেন।এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘রাষ্ট্রপতি শাসনের জন্য কোনও পরিকল্পনা আছে নাকি? এই জন্য গান গেয়ে গেলেন? রাজ্যপাল বদল করেছেন আগেই।’’ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যতই করো হামলা, জিতবে আবার বাংলা। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পর আমাদের টার্গেট দিল্লি। সারা দেশে ঘুরব। তোমাদের টেনে টেনে মুখোশ খুলব। তখন বলব, দেখ, কেমন লাগে!’’রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। রাষ্ট্রপতির সফর এবং তাঁর মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজার প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘রাজ্যের গাফিলতির কারণে এই পরিস্থিতি। দেশের সংবিধানিক প্রধানকে অপমান করা হয়েছে। আদিবাসী, সাঁওতাল সমাজকে অপমান করা হয়েছে।’’

রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা? বিজেপির কথায় ভোটের সময় এসে রাজনীতি করবেন না’, মুর্মুর অনুযোগ নিয়ে মঞ্চে মুখর মমতা
রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা? বিজেপির কথায় ভোটের সময় এসে রাজনীতি করবেন না’, মুর্মুর অনুযোগ নিয়ে মঞ্চে মুখর মমতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed