মেট্রো, মমতা, ধর্না— পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে

0
মেট্রো, মমতা, ধর্না

মেট্রো, মমতা, ধর্না

মেট্রো চ্যানেল, অতীতে বহু বার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রাপথের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজ্য-রাজনীতির মোড় ঘোরানো মুহূর্তে এসে মমতা যেন তাই এসে দাঁড়ালেন সেই মেট্রো চ্যানেলেই।সিঙ্গুরে কারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে ধর্মতলায় অনশনে বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী থেকে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পথে মাইলফলক হয়ে থেকেছে সেই আন্দোলন। পরে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই অভিযানের প্রতিবাদে, গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মেট্রো চ্যানেলেই ধর্নায় বসেছিলেন মমতা। এর পর এই ২০২৬-এ এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতের তুঙ্গ বিন্দুতে সেই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসছেন মমতা। মমতা, মেট্রো চ্যানেল আর ধর্না— পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।

মেট্রো, মমতা, ধর্না
মেট্রো, মমতা, ধর্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed