রান্নার গ্যাস থেকে পেট্রল-ডিজ়েল, হু-হু করে বাড়তে পারে জিনিসের দাম! ইরান যুদ্ধে ‘সিঁদুরে মেঘ’ দেখছে ভারত
রান্নার গ্যাস থেকে পেট্রল-ডিজ়েল, হু-হু করে বাড়তে পারে জিনিসের দাম! ইরান যুদ্ধে ‘সিঁদুরে মেঘ’ দেখছে ভারত
ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বলছে সমগ্র পশ্চিম এশিয়া। এর জেরে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দর। এর কতটা ক্ষতিকর প্রভাব পড়বে নয়াদিল্লির উপর? ভিন্দেশে সংঘাতের আঁচে পুড়তে হবে এ দেশের আমজনতাকে?
এক দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েল। অন্য দিকে ইরান। দুই শিবিরের মুখোমুখি সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। ইতিমধ্যেই সংশ্লিষ্ট যুদ্ধে জড়িয়ে পড়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত এবং বাহরাইনের মতো উপসাগরীয় দেশ। শুধু তা-ই নয়, সংঘর্ষে ‘নাক গলাতে’ দেখা যাচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকেও। ভারতের উপর পড়বে এর কতটা প্রভাব? বর্তমানে তারই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

