ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও! উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সতর্কতা, দুর্যোগ কোথায়, কত দিন

0

বর্ষার বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। তবে চলতি সপ্তাহে উত্তরে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।এ বার কলকাতাতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই দুর্যোগ চলবে। উত্তরবঙ্গে এখনও লাল সতর্কতা জারি রয়েছে। প্রবল বর্ষণ চলছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার এবং রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দু’দিন। একই পূর্বাভাস জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। তার আগে অর্থাৎ, সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতি দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed