হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিধ্বংসী আগুন! অগ্নিদগ্ধ একাধিক শ্রমিক, ব্যাহত ট্রেন চলাচল

0

মঙ্গলবার সকালে হলদিয়ার চিরঞ্জীবপুর সংলগ্ন রেললাইনের ধারে ন্যাপথা পাইপলাইন থেকে মারাত্মক অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হল বেশ কিছু ঘরবাড়ি। দুর্ঘটনায় বহু শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে হলদিয়া-হাওড়া লোকাল ট্রেন।

মঙ্গলবার সকালে হলদিয়ার চিরঞ্জীবপুর সংলগ্ন রেললাইনের ধারে ন্যাপথা পাইপলাইন থেকে মারাত্মক অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হল বেশ কিছু ঘরবাড়ি। দুর্ঘটনায় বহু শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে হলদিয়া-হাওড়া লোকাল ট্রেন।লিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। যদিও স্থানীয় এলাকাবাসীর দাবি এই ঘটনায় প্রায় ৩০ থেকে ৩৫ জন জখম হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির ১২টিরও বেশি দমকলের ইঞ্জিন কাজ করছে। এই ঘটনার বিষয় হলদিয়া পেট্রোকেমের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে শ্রমিকদের সুরক্ষার দিক থেকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার বিষয়েও কারখানা কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed