তোলাবাজি, শ্লীলতাহানি! আরও এক প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার কলকাতায়, রাতে গরফার তৃণমূল নেতাকে ধরল পুলিশ

0

সার্ভে পার্কের তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তী কলকাতার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ ছাড়া, পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যানও ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। সার্ভে পার্কের তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তী কলকাতার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ ছাড়া, পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যানও ছিলেন তারকেশ্বর। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।তারকেশ্বরের বিরুদ্ধে মোট দু’টি এফআইআর ছিল সার্ভে পার্ক থানায়। তিনি গরফা-সন্তোষপুরের কালীকুমার মজুমদার রোডের বাসিন্দা। ১০৫ নম্বর এফআইআর-এ এই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এ ছাড়া, অবৈধ ভাবে কাজে বাধা দেওয়া, আঘাত করা, সম্পত্তির ক্ষতি, বিবস্ত্র করার উদ্দেশ্যে মহিলার বিরুদ্ধে বলপ্রয়োগ, ভয় দেখানো, চুরি এবং অনধিকার প্রবেশের মতো ধারাও তাঁর বিরুদ্ধে যুক্ত করা হয়েছে। দ্বিতীয় অর্থাৎ, ১০৬ নম্বর এফআইআরটিতে রয়েছে তোলাবাজির অভিযোগ।

পুলিশ জানিয়েছে, তারকেশ্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল সার্ভে পার্ক থানায়। গত ২৩ জুন তার ভিত্তিতে দু’টি এফআইআর করা হয়। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য ৬৫ বছর বয়সি এই তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দিকে দিকে পুরসভাগুলিতেও ভাঙন দেখা দেয়। কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। পদত্যাগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। সরকার বদলের পর থেকে একাধিক কাউন্সিলরকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে তোলাবাজি, জোরজুলুমের অভিযোগ রয়েছে। সেই তালিকায় এ বার যোগ হল ১০৪ নম্বর ওয়ার্ডের তারকেশ্বরের নামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed