তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভাঙল হুড়মুড়িয়ে, নীচে আটকে শ্রমিকেরা, উদ্ধার কয়েক জন! উদ্ধারকাজে নামল সেনা
বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তাঁরা।তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৬-৭ জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী।তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৬-৭ জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী।তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৬-৭ জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী।ঘটনাস্থলে এসেছে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বিচার করে স্থানীয়দের একাংশের আশঙ্কা, অনেকের মৃত্যু হতে পারে।কী ভাবে দুর্ঘটনা ঘটল? কেন ভেঙে পড়ল ওই নির্মীয়মাণ গুদাম? আদৌ শ্রমিকদের নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিল কি না? এ হেন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার ভারী বর্ষণের কারণে নির্মীয়মাণ অংশ দুর্বল হয়ে যেতে পারে বলে মনে করেছেন কেউ কেউ।
